ইরানের পাল্টা হামলা ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে মোকাবিলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের পাল্টা হামলা ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে মোকাবিলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি পাল্টা বড় ধরনের কোনও হামলা চালায়, তবে দেশটিকে ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। ট্রাম্প লিখেছেন, ইরান এইমাত্র জানিয়েছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আঘাত করতে যাচ্ছে, যা এর আগে তারা কখনও করেনি।

ইরানকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তাদের এমনটা না করাই ভালো হবে। কারণ তারা যদি তা করে, তবে আমরা তাদের ওপর এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি!

সূত্র: আল জাজিরা

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন