ইরানে ট্রাম্পের সামরিক হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর

ইরানে ট্রাম্পের সামরিক হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর

ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে 'অবৈধ ও অসাংবিধানিক' বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলায় কংগ্রেসের অনুমোদন ছিল না। এই খামখেয়ালি পদক্ষেপ আমেরিকানদের জন্য মহাবিপদ বয়ে আনতে পারে।

মার্কি দাবি করেন, ট্রাম্পের 'অবৈধ' কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। 

তিনি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে তা অতিরঞ্জিত করে দেখিয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন