ময়মনসিংহে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার জমকালো উদ্বোধন

ময়মনসিংহে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার জমকালো উদ্বোধন

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—সবকিছুই এখন ময়মনসিংহের মানুষ পাবেন এক ছাদের নিচে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সারদা ঘোষ রোডের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এই শাখার উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ও নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “বায়োজিনের ইনোভেশন ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমি নিজে দেশ ও দেশের বাইরে তাদের ট্রিটমেন্ট নিয়েছি এবং মানের ক্ষেত্রে কোনো পার্থক্য পাইনি; বরং বায়োজিনের সেবা অনেক বেশি সাশ্রয়ী। ময়মনসিংহের মানুষ এখন ঘরের কাছেই এই আন্তর্জাতিক মানের সেবা পাবেন, যা অত্যন্ত আনন্দের।”

প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম রাসেল জানান, বায়োজিন প্রতিটি গ্রাহকের ত্বকের ধরন বিশ্লেষণ করে পৃথক ও বৈজ্ঞানিক সমাধান প্রদান করে। তিনি আরও বলেন, “স্কিনকেয়ার খাত এখন এআই (AI) যুগে প্রবেশ করেছে। কার ত্বকের জন্য কোন পণ্য উপযোগী, তা নির্ধারণ করতে বায়োজিন চালু করেছে দেশের প্রথম অনলাইন ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’। বায়োজিনের ওয়েবসাইট ভিজিট করে যে কেউ বিনামূল্যে এই সেবা নিতে পারবেন।”

উল্লেখ্য, বায়োজিন কসমেসিউটিক্যালস আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ প্রশংসিত। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেস্ট অব বেস্ট রিভিউ অ্যাওয়ার্ড-২০২৬’-এ বাংলাদেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৫-এ ‘মোস্ট ইনোভেটিভ কসমেসিউটিক্যালস ব্র্যান্ড ইন বাংলাদেশ’ খেতাব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ইয়াহু ফাইন্যান্স, বিজনেস ইনসাইডার ও ফক্স নিউজের মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও বায়োজিনের উদ্ভাবনী কার্যক্রম ইতিপূর্বে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে বায়োজিনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে এই শাখা চালুর মাধ্যমে বিভাগের বাসিন্দাদের জন্য বিশ্বমানের স্কিনকেয়ার সেবা আরও সহজলভ্য হলো।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন