ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানে চলমান ‘বিশাল’ সামরিক অভিযানের মধ্যে দেশটির ইসলামি বিপ্লবী রক্ষাকবচ বা আইআরজিসি (IRGC) সদস্যদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় তিনি বলেন, আইআরজিসি সদস্যরা যদি অবিলম্বে অস্ত্র ত্যাগ না করেন, তবে তাদের ‘নিশ্চিত মৃত্যু’ ভোগ করতে হবে। ট্রাম্প এই বাহিনীকে মার্কিন জনগণ ও বিশ্ব নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন।
আইআরজিসি হলো ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও এলিট শাখা। ১৯৭৯ সালের বিপ্লবের পর গঠিত এই বাহিনী কয়েক দশক ধরে বর্তমান শাসন ব্যবস্থাকে সুরক্ষা দিয়ে আসছে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার। বাহিনীটির নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং শক্তিশালী গোয়েন্দা শাখা রয়েছে। এছাড়া ইরানের অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব রয়েছে।
এই বাহিনীর অধীনে ‘কুদস ফোর্স’ নামে একটি বিশেষ শাখা রয়েছে, যা মূলত দেশের বাইরে বিভিন্ন অপারেশন পরিচালনা করে। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোকে তারা নিয়মিত সহায়তা দিয়ে থাকে।
পাশাপাশি ‘বসিজ’ নামে আইআরজিসির আরেকটি শাখা রয়েছে, যারা দেশের অভ্যন্তরে পুলিশের মতো দায়িত্ব পালন করে এবং যেকোনো বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা রাখে। প্রেসিডেন্ট ট্রাম্প আইআরজিসি-কে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, এটিই তাদের বেঁচে থাকার শেষ সুযোগ।
সূত্র: সিএনএন
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ