ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্য করে ইতিহাসের সর্ববৃহৎ ‘ড্রোন বহর’ ছুড়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইরানের সেনাবাহিনী এই ঝাঁকে ঝাঁকে বিধ্বংসী ড্রোন নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। তাসনীম সংবাদ সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এটি ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া সর্বকালের বৃহত্তম সামরিক ড্রোন আক্রমণ।
এর আগে শনিবার স্থানীয় সময় ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দপ্তরের অতি নিকটে আঘাত হানে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আগমুহূর্তেই খামেনিকে অত্যন্ত গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলের এই সরাসরি হামলার পর ইরান ‘বিধ্বংসী প্রতিশোধের’ অংশ হিসেবে ড্রোন বহর ছোড়ার ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ ঘটনার পর তেহরান ও আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সামরিক চেকপোস্ট বসানো হয়েছে।
এমএম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ