ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকেই বিষয়টি সম্পর্কে জানতে পারে। আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য সব আলামত সংগ্রহের কাজ চলছে।
কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ূন আহমেদ জানান, পুলিশের একটি টিম হাসপাতালে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে। এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ