ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরাউল কায়েস, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ মো. মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় পশ্চিম উচনা সীমান্তের ২৮১/১৫-এস পিলার থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিন্টুকে সাইকেল চালিয়ে যেতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে থামিয়ে তল্লাশি চালালে তার শরীর থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত সাইকেলটিও জব্দ করা হয়।
হাটখোলা বিওপির সুবেদার মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পাচারকারী ও উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ