‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, নাম হোক ‘পশ্চিম বঙ্গ’: রাজ্যসভায় দাবি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের
ভারতের ‘ওয়েস্ট বেঙ্গল’ রাজ্যের নাম পরিবর্তন করে ইংরেজি ও অন্যান্য ভাষাসহ সব জায়গাতেই ‘পশ্চিম বঙ্গ’ রাখার জোর দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
বুধবার (১২ আগস্ট) দেশটির রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার ঐতিহাসিক বিল নিয়ে বিতর্কে অংশ নিয়ে তিনি এই বক্তব্য পেশ করেন।
ইতিহাস ও দেশভাগের প্রেক্ষাপট:
সংসদে বক্তব্য দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘পশ্চিমবঙ্গ’ কেবল একটি ভৌগোলিক নাম নয়;
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে এবং তৎকালীন কংগ্রেসের সমর্থনে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশ ঘটেছিল।
তৃণমূলের পাল্টা অবস্থান ও কেন্দ্রের সিদ্ধান্ত:
এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা, ইংরেজিতে ‘বেঙ্গল’ বা হিন্দি ভাষায় ‘বঙ্গাল’ করার একাধিক প্রস্তাব পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।
বিতর্ক চলাকালে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার দীর্ঘদিনের দাবি কেন্দ্রের দরবারে অমীমাংসিত পড়ে রয়েছে।
অন্যান্য স্থানের নাম পরিবর্তনের দাবি:
একই বৈঠকে কেরালার নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার বিলটি ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় কণ্ঠভোটে পাস হয়।
এছাড়া আলোচনার সময় রাষ্ট্রীয় লোক মোর্চার নেতা উপেন্দ্র কুশওয়াহা বিহারের রাজধানী পাটনার নাম পুনরায় ‘পাটলিপুত্র’ করার দাবি জানান।
|