গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলেখা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত জুলেখা আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসুম মিয়ার সঙ্গে জুলেখার বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত দুই বছর ধরে মাসুম মিয়া সৌদি আরবে অবস্থান করছেন এবং জুলেখা সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, বিদেশে যাওয়ার আগে স্বামী মাসুমের নেওয়া এনজিও ঋণের কিস্তি পরিশোধ এবং পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মাসুমের সঙ্গে জুলেখার পারিবারিক বিরোধ চলছিল।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন