বগুড়া যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
বগুড়া যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইভি খাতুন নুপুর শহরের শিববাটি এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত আছেন। পূর্বে যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বর্তমানে দলটিতে তাঁর কোনো পদ নেই।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গ্রেপ্তারকৃত নুপুরের বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। এ ছাড়া তিনি গোপনে মোবাইল ফোনে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর সিটি করপোরেশন কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন