মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ণ
মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে

স্মার্টফোনে দ্রুতগতির ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে অনেক সময় নেটওয়ার্কের গতি কমে যাওয়ায় ভিডিও দেখা বা জরুরি কাজ করতে সমস্যা হয়। কিছু সহজ উপায় অনুসরণ করলে অতিরিক্ত খরচ ছাড়াই মোবাইলের ইন্টারনেটের গতি কিছুটা বাড়ানো সম্ভব।

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহারের ফলে প্রচুর ‘ক্যাশে ডেটা’ জমে যায়। বিশেষজ্ঞদের মতে, এই ডেটা নিয়মিত পরিষ্কার না করলে ফোনের কার্যক্ষমতা ও ইন্টারনেট স্পিডে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই নিয়মিত ক্যাশে মুছে ফেলা নেটওয়ার্কের জন্য উপকারী।

ফোনে একসাথে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করতে থাকে। ফলে মূল ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়। তাই ব্যবহারের পর অপ্রয়োজনীয় অ্যাপগুলো পুরোপুরি বন্ধ রাখা ভালো।

অ্যাপ স্টোর বা গুগল প্লে-স্টোরে অটো আপডেট চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে বড় ফাইল ডাউনলোড হতে পারে। এটি ইন্টারনেটের গতি অনেকটা কমিয়ে দেয়। এ কারণে ম্যানুয়ালি অ্যাপ আপডেট করার পরামর্শ দেওয়া হয়।

অনেক সময় অটো নেটওয়ার্ক সিলেকশন অপশনের কারণে ফোন বারবার নেটওয়ার্ক সিগন্যাল খুঁজতে থাকে, যা সংযোগকে অস্থিতিশীল করে। নিজের অপারেটরের নেটওয়ার্কটি হাতে (ম্যানুয়ালি) বেছে নিলে ইন্টারনেট সংযোগ তুলনামূলক স্থিতিশীল হতে পারে।

এই সাধারণ কৌশলগুলো অবলম্বন করে স্মার্টফোন ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান পেতে পারেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন