শুরু হচ্ছে পাইলট কার্যক্রম: ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
শুরু হচ্ছে পাইলট কার্যক্রম: ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের সহায়তা কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এর আওতায় পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে উন্নত মানের জুতা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • সুবিধাভোগী: দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সকল শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।

  • অর্থায়ন: দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর (CSR) কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্পে অনুদান প্রদান করবে।

  • উদ্দেশ্য: শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বিতরণকৃত জুতার মান, স্টাইল ও গুণগত মানে যেন কোনো বৈষম্য না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। জুতার গুণগত মান এবং ডিজাইন যেন আন্তর্জাতিক মানের হয়, তা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, লেদার ইন্সটিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সহযোগী কোম্পানিগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই পাইলট কার্যক্রমের সফলতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই কর্মসূচি আরও বড় পরিসরে সম্প্রসারণ করা হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন