কালিয়াকৈরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
কালিয়াকৈরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার (৬ মে) সকাল থেকে উপজেলার মাটিকাটা, বটতলা ও রতনপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রেলওয়ের জমিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ বসতঘর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, রেলওয়ের জমি রাষ্ট্রের সম্পদ এবং এটি দখল করে বসতঘর নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। উচ্ছেদের পর কেউ পুনরায় দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন