সাইবার অপরাধ প্রতিরোধে বশেমুরবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
সাইবার অপরাধ প্রতিরোধে বশেমুরবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গবেষণা ভিত্তিক সংগঠন সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)-এর উদ্যোগে "সাইবার স্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে তরুণ নারীদের ভূমিকা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মে) এসআরডি-এর নিজস্ব অফিসে এই সেমিনারটি সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ রবি উল্লাহ এবং কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদা মাহমুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মো. সুলাইমান। সভায় সাইবার অপরাধ মোকাবিলায় ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, আইনি সচেতনতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারটি বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর যৌথভাবে সহযোগিতা প্রদান করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন