ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির আলোকে রিটকারী ২৫ জনসহ অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। রিটকারী এই ২৫ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের নিয়োগ প্রদান করেনি।
নিয়োগ না পাওয়ায় ২০২১ সালে তাঁরা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে তাঁদের নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। কিন্তু আদালতের সেই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় রিটকারীরা পুনরায় রায়ের আদেশ কার্যকর করার আবেদন জানান। এর প্রেক্ষিতে আদালত গত ২৩ এপ্রিলের মধ্যে তাঁদের নিয়োগ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রদান না করায় আদালত অবমাননার বিষয়টি আমলে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ