নেইমারকে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
নেইমারকে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম বর্ণিল চরিত্র হলেও বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বজয়ের সোনালি ট্রফি উঁচিয়ে ধরা হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। চারবার বৈশ্বিক আসরে খেলার সুযোগ পেলেও প্রতিবারই খালি হাতে ও চোখের জলে বিদায় নিতে হয়েছে তাঁকে।

৩৪ বছর বয়সী এই তারকার আগামী বিশ্বকাপে খেলা নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, ঠিক তখনই এক অভাবনীয় শ্রদ্ধা আর ভালোবাসার নজির গড়লেন স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। ফাইনালে আর্জেন্টিনা দলকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বজয়ের পর উদযাপনের মাঝেই পুরো জয় ও ট্রফিটি ব্রাজিলিয়ান তারকা নেইমারকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ তরুণ তুর্কি নিকো উইলিয়ামস বলেন, "নেইমার এই সুন্দর খেলার অন্যতম এক কিংবদন্তি। তার মতো একজন মহান খেলোয়াড় কখনো বিশ্বকাপ ট্রফি ছূঁয়ে দেখতে পারবেন না, তা হতে পারে না। ব্রাজিলীয় এই মহাতারকার অনন্য ক্যারিয়ার এবং ফুটবলে তাঁর অনবদ্য অবদানের প্রতি সম্মান জানিয়ে আমি আমার এই বিশ্বজয়ের ট্রফি ও অর্জন তাঁকেই উৎসর্গ করছি।"

২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে নেইমার আর মাঠে নামবেন কি না, তা জানা নেই কারও। তবে বিশ্বজয়ের পরম স্বাদ পাওয়ার আগেই আন্তর্জাতিক ফুটবল মানচিত্রে হয়তো আক্ষেপ হয়েই রয়ে যেতেন তিনি। স্প্যানিশ তারকার এমন মানবিক ও শ্রদ্ধাপূর্ণ বার্তা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই আক্ষেপকে কিছুটা হলেও ঘুচিয়ে দিল।

মন্তব্য করুন