দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবন করে পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মো. রুবেল নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের তেয়াপুস্কুরিনী এলাকায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের পরিচালনায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত মো. রুবেল তেয়াপুস্কুরিনী গ্রামের মো. মোসলেমের ছেলে। মাদক সেবন করে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা