প্রধানমন্ত্রীর আগমন: কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপির পক্ষে আনন্দ মিছিল

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আগমন: কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপির পক্ষে আনন্দ মিছিল

মো. মাইনুল হক (নীলফামারী প্রতিনিধি): ২০ অক্টোবর রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ আগমন উপলক্ষে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ও সফরের সার্বিক সাফল্য কামনা করে কিশোরগঞ্জে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই আনন্দ মিছিলে দলীয় ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সুজন।

এ ছাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, উপজেলা প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলুসহ কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আনন্দ মিছিলে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এআইএল/সকালবেলা