গ্রাহকের মৃত্যুতে আর্থিক সহায়তা প্রদান ওয়ালটনের
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তিতে পণ্য কেনা এক গ্রাহকের মৃত্যুর পর ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় তাঁর পরিবারকে সাহায্য করেছে কলাপাড়া ওয়ালটন প্লাজা। মৃত গ্রাহকের বকেয়া কিস্তি মওকুফের পাশাপাশি পরিবারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি এলাকার ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে মৃত কৃষক আব্দুস সালাম মিয়ার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে সুজনের হাতে এই অর্থ তুলে দেন কর্মকর্তারা।
জানা গেছে, টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী এলাকার বাসিন্দা আব্দুস সালাম মিয়া কিস্তিতে একটি ফ্রিজ কিনেছিলেন। কিন্তু কিস্তি পরিশোধ চলাকালীন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার সিনিয়র ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু রায়হান জানান, ওয়ালটন কেবল পণ্য বিক্রিই করে না, গ্রাহকের বিপদে পাশে দাঁড়ানোকেও গুরুত্ব দেয়।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃত গ্রাহকের স্ত্রী ও ছেলে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওয়ালটনের আঞ্চলিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|