গিনির কোনাক্রিতে বর্জ্যের স্তূপ ধসে নিহত ৩০: বাড়তে পারে প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মুষলধারে বৃষ্টির পর জমে থাকা আবর্জনার পাহাড় সংলগ্ন ঘরবাড়ির ওপর ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কোনাক্রির দার-এস-সালাম এলাকায় গভীর রাতে ভারি বৃষ্টির জেরে স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে বর্জ্যের স্তূপটি ধসে পড়ে। ধসে পড়া ময়লা-আবর্জনার নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে বিশাল উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ভারী এক্সকাভেটর ব্যবহার করে ধ্বংসস্তূপ ও আবর্জনা সরানোর কাজ চলছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গিনির প্রধানমন্ত্রী মামাদৌ উরি বাহ্।
আন্তর্জাতিক দুর্যোগ ও দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের নিয়মিত আপডেটের জন্য ভিজিট করতে পারেন
উল্লেখ্য, ২০১৭ সালেও কোনাক্রির একই বর্জ্য এলাকায় মুষলধারে বৃষ্টির পর আবর্জনার স্তূপ ধসে পড়ে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে স্থানীয় বাসিন্দারা বারবার এমন বিপদের মুখে পড়ছেন।
|