ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বেহলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ বেহলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড়ে সেলিম আহমদের অস্থায়ী মুদির দোকানের পাশে অভিযান চালায়। অভিযানে ৪ কেজি গাঁজাসহ তাজুল ইসলাম সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুজন সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর এলাকার সত্তার মিয়ার ছেলে।
উদ্ধারকৃত ৪ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযান চলাকালে সজিব দাস (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়। পলাতক সজিব সাচনা (শশ্মান ঘাট) এলাকার অজেন দাসের ছেলে।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন কনস্টেবল শরীফ ও কনস্টেবল পারভেজ। জামালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুজনকে শনিবার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পলাতক আসামি সজিব দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ