ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা: গোপালগঞ্জ জেলার রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ, সংগ্রাম এবং আপসহীন নেতৃত্ব তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
শরীফ রাফিকুজ্জামানের রাজনৈতিক পথচলা কখনোই মসৃণ ছিল না। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক হয়রানি, একাধিক মামলা এবং কারাবরণের মধ্য দিয়ে গেলেও তিনি তার আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি। বরং প্রতিটি প্রতিকূলতাকে মোকাবিলা করে গোপালগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলের চরম দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি সাহসের সঞ্চার করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, শরীফ রাফিকুজ্জামান গোপালগঞ্জ বিএনপির ‘প্রাণভোমরা’। তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম এখন আগের চেয়ে অনেক বেশি গতিশীল। রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে তার আপসহীন অবস্থান তাকে সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরীফ রাফিকুজ্জামানের মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে গোপালগঞ্জ বিএনপি ভবিষ্যতে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল ইউনিটে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় শরীফ রাফিকুজ্জামান আজ গোপালগঞ্জ বিএনপির এক নির্ভরযোগ্য কাণ্ডারিতে পরিণত হয়েছেন। তার এই দৃঢ় নেতৃত্ব আগামী দিনেও দলীয় রাজনীতি ও গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ