ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-মার্কিন আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শান্তি আলোচনা শুরুর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৈঠক করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ছিলেন।
এ সময় পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি। শাহবাজ শরিফ আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এর আগে পাকিস্তানি প্রতিনিধি দলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে। সূত্র: ডন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ