ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চালু হলো ‘রাইসা মেডিকেল সেন্টার’। সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান (এ,এন,আর) ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কাশিপুরে এই প্রথম কোনো ফ্রি মেডিকেল সেন্টার স্থাপন করা হলো।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে খেদাপাড়া ইউনিয়নের কাশিপুরে এই ফ্রি মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইসা মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, উপজেলা পেশাজীবী ফোরামের আবু সালেহ উবাইদুল্লাহ, ডা. নাফিজসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. রবিউল ইসলাম।
উদ্বোধনী সভায় জানানো হয়, এই প্রতিষ্ঠানে দরিদ্র মানুষের জন্য সব ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, জ্বর-ঠান্ডা, ফিজিওথেরাপি, ডায়রিয়া ও এলার্জি রোগের পাশাপাশি শিশু ও নারীদের সাধারণ চিকিৎসাসেবা এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ