মণিরামপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
আব্দুল্লাহ আল মামুন, যশোর: জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য সড়ক র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মণিরামপুর বাজারের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, মাছ মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মৎস্য উৎপাদনে সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, জামায়াত নেতা আহসান হাবীব লিটন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় মৎস্যজীবীরা কর্মসূচিতে অংশ নেন।
এআইএল/সকালবেলা
|