তানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, ন্যাশভিলের কাছে ৪-১ ব্যবধানে হারলো ইন্টার মিয়ামি
স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসির জন্য রাতটি ছিল চরম হতাশা ও অনাকাঙ্ক্ষিত একের পর এক ব্যর্থতার। পেনাল্টি মিস, হলুদ কার্ড দেখা, দুটি শট পোস্টে লাগা এবং সতীর্থের গোল বাতিল—সব মিলিয়ে দুর্ভাগ্যের শিকার হয়েছেন এই আর্জেন্টাইন তারকা। দিনশেষে জিওডিস পার্কে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে মেসির ইন্টার মিয়ামি।
এই বড় হারের ফলে এমএলএসে ইন্টার মিয়ামির টানা সাত ম্যাচের অপরাজিত যাত্রার সমাপ্তি ঘটলো। একই সাথে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষ স্থান দখলের দুর্দান্ত সুযোগও হাতছাড়া করলো গোলাপী জার্সিধারীরা।
ম্যাচের ২৩তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হিসেবে পেনাল্টি পায় ইন্টার মিয়ামি। তবে স্পট কিক থেকে নেওয়া মেসির দুর্বল শটটি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে চতুরতার সাথে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। রিবাউন্ড থেকে সার্জিও রেগিলন জালে বল পাঠালেও ভিডিও সহকারী রেফারি (ভিএআর) তা বাতিল করেন, কারণ শট নেওয়ার মুহূর্তের আগেই বক্সে ঢুকে পড়েছিলেন রেগিলন।
এই পেনাল্টি মিসের মাধ্যমে ২০১৪ সালের পর ক্যারিয়ারে প্রথমবার টানা তিনটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানে নাম উঠলো মেসির। এর আগে চলতি গ্রীষ্মেই জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া ও মিসরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
একচেটিয়া এই জয়ের পর ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিজেদের দখলে নিয়েছে ন্যাশভিল এসসি। অন্যদিকে, বড় ব্যবধানে হেরে শীর্ষস্থান ছোঁয়ার স্বপ্ন ভঙ্গ হলো মিয়ামির।
|