কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক
কিশোরগঞ্জ প্রতিনিধি: অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের বড়বাজার ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে উপস্থিত হন।
নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল।
পরিদর্শনকালে তিনি ভোট গ্রহণ প্রক্রিয়ার সুষ্ঠু পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবসায়ী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা পরিষদের প্রশাসক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও ব্যবসায়ীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো নির্বাচন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
এআইএল/সকালবেলা