দীঘিনালায় ২১ জনকে প্রাথমিক চিকিৎসার সনদ প্রদান

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
দীঘিনালায় ২১ জনকে প্রাথমিক চিকিৎসার সনদ প্রদান

রুপম চাকমা, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে তিন সপ্তাহব্যাপী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শেষে যোগ্যতাসম্পন্ন ২১ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোন সদরে সনদপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শায়খউদ্দিন সাকলাইন।

সেনাবাহিনীর দীঘিনালা জোনের তত্ত্বাবধানে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় গত ৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ পরিচালিত হয়। এতে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩ সপ্তাহের তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ গ্রহণকারী তিলক্ষ চাকমা ও বিউটি মুৎসুদ্দী জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দুর্গম এলাকায় গর্ভকালীন পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখতে পারবেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন