কালিয়াকৈরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ
কালিয়াকৈরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: 'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ'—এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, মেডিসিন কনসালটেন্ট ডা. মিজানুর রহমান এবং ডা. জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সবশেষে হাসপাতালের নার্সদের তত্ত্বাবধানে একটি ব্যতিক্রমী পুষ্টিকর খাবার প্রদর্শনী ও পরিবেশন করা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন