টেকনাফে বহু মামলার পলাতক আসামি নুরুল আমিন আটক

টেকনাফে বহু মামলার পলাতক আসামি নুরুল আমিন আটক

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি নুরুল আমিনকে আটক করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত নুরুল আমিন সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার নুরুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আমিনের বিরুদ্ধে মাদক পাচার ও মানবপাচারসহ বিভিন্ন গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন এবং এলাকায় নানা অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে কব্জা করতে সক্ষম হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল আমিনের বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘ সময় পলাতক থেকেও গোপনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আটকের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন