ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কঠোর অবস্থান নিয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অভিযানকালে উপজেলার প্রধান বাজারগুলোতে চাল, ডাল, তেল, চিনি, গরুর মাংস ও সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে নিবিড় তদারকি করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং পণ্য ক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একাধিক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
ইউএনও আমেনা মারজান ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা পরিহার করার পাশাপাশি দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তদারকিতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ