গোপালগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে এমপি ডা. কে এম বাবরের মতবিনিময়

গোপালগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে এমপি ডা. কে এম বাবরের মতবিনিময়

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসা সেবা ও প্রশাসনিক ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যার কথা এমপি মহোদয়ের সামনে তুলে ধরেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য আবেদন জানান।

ডা. কে এম বাবর অত্যন্ত গুরুত্ব সহকারে চিকিৎসকদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, পেশায় আমি নিজেও একজন চিকিৎসক, তাই আপনাদের কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও সমস্যাগুলো আমি সহজেই অনুভব করতে পারি। তিনি হাসপাতালের সেবার মানোন্নয়নে চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উপস্থিত চিকিৎসকবৃন্দও সংসদ সদস্যকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং একজন চিকিৎসককে প্রতিনিধি হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন