ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সরদার (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের বামনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা সরকারি কে এম কলেজের ছাত্র এবং ছাত্রদলের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হামিম মোটরসাইকেলযোগে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বামনকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত ঘোষণা করেন। একজন মেধাবী ছাত্র ও তরুণ রাজনৈতিক কর্মীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ