দীঘিনালায় দয়ানন্দ লুরির সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
রূপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি): বাংলাদেশ মহাযান বৌদ্ধ লুরি সংঘের সদস্য ও খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার চংড়াছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দয়ানন্দ লুরির সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শত্রুবার ২৩অক্টোবর সকালে চংড়াছড়ি বৌদ্ধ বিহারে ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুসরণ করে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। অনুষ্টান শুরুতে পুজনীয় ভিক্ষ সংঘকে ফুল দিয়ে বরণ করা হয়। মিলন জ্যোতি চাকমার উপস্থাপনায়, এতে পঞ্চশীল প্রার্থনা করেন সমর বিকাশ চাকমা।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রজ্ঞাধীর মহাথের,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লোকো প্রিয় ভিক্ষু চংড়াছড়ি আর্য্য বৌদ্ধ বিহার।
অনুষ্টানে প্রজ্ঞাধীর মহাথের ভান্তে তাঁর ধর্মীয় দেশনায় ‘অহিংসা পরম ধর্ম’এই মহান বাণীর গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তিনি প্রয়াত দয়ানন্দ লুরির সৎগতি কামনা করে তাঁর আত্মার শান্তি প্রার্থনা করেন।
ধর্মীয় দেশনায় ভান্তে বলেন, অহিংসা, মৈত্রী, করুণা ও সহনশীলতার চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সবাইকে বৌদ্ধ ধর্মের পঞ্চশীল যথাযথভাবে পালন করার অনুরোধ জানান।
পরিশেষে ভান্তে সকলের মঙ্গল, শান্তি ও সুখ কামনা করেন এবং প্রয়াত দয়ানন্দ লুরির সৎগতি প্রার্থনা করেন।
উল্লেখ্য ১৯৬৪ সালে ৫ এপ্রিল লংগদুর মদন বিলাস চাকমার বাড়িতে জম্ম গ্রহন করেন দয়ানন্দ লুরি, তিনি ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবারে ব্লাড ক্যান্সার আত্রুান্ত হয়ে নিজ বিহারে মৃত্যু বরন করেন।
সকালবেলা / নুসরাত