বরিশাল প্রেস ক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
বরিশাল প্রেস ক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন

সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল প্রেস ক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় অডিটোরিয়ামে নামফলক উন্মোচনের মাধ্যমে সংস্কার কাজের শুভউদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "বরিশাল প্রেস ক্লাব এই অঞ্চলের সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপযোগী পরিবেশ তৈরি এবং প্রেস ক্লাবের অবকাঠামোগত মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।"

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, নাছিরুল আলম ও কাজী মেহেরুন্নেসা। এ ছাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা