লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

সারাদেশ ডেস্ক: লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া, জুলাই গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে জয় বাংলা ব্রিগেড এর হয়ে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও জানায় পুলিশ।

বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন