অনলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকাসহ বিভিন্ন মহানগরের স্কুলে সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। আর শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।
আই.এ/সকালবেলা
|