গোপালগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি ডা. কে এম বাবরকে সংবর্ধনা

গোপালগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি ডা. কে এম বাবরকে সংবর্ধনা

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা প্রদান করেছে গোপালগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষসহ সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. কে এম বাবর তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। একটি কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়েছি। গোপালগঞ্জের স্বাস্থ্য খাতসহ অবহেলিত প্রকল্পগুলো আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। আগামী বাৎসরিক পরিকল্পনা প্রণয়ন করে অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জকে একটি আধুনিক পৌরসভা ও তিলোত্তমা শহরে রূপান্তর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। দীর্ঘ সময় একদলীয় শাসনে থাকায় এখানকার মানুষ উন্নয়নের প্রকৃত সুফল থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা গোপালগঞ্জের অবকাঠামো, উন্নত স্বাস্থ্যসেবা, পয়নিষ্কাশন ও উন্নত যাত্রী ছাউনিসহ সকল নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।”

গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে ডা. কে এম বাবরকে সম্মাননা ক্রেস্ট ও পুষ্পস্তবক প্রদান করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন