ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও সুন্দরবনবেষ্টিত খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কয়রা ব্লাড ব্যাংক কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আগামী ১ বছর মেয়াদে ২১ সদস্য বিশিষ্ট এই নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে তরিকুল ইসলামকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন, জি এম মোনায়েম বিল্লাহ ও মনিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল আহমেদ ও মোশাররফ হোসেন রাতুল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ও আব্দুল আলীম, অর্থ সম্পাদক হাফেজ হাফিজুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ ইমরান হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মহিলা বিষয়ক সম্পাদিকা লিপি খাতুন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম হেলাল, বন ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ আশিকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার মনোয়ার হোসাইন, তথ্য ও শিক্ষা সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউর রহমান জিকু, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডাক্তার ডিএম জাহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক এবং মিডিয়া বিষয়ক সম্পাদক রিয়াজুল আকবর লিংকন।
কমিটি গঠনকালে বক্তারা বলেন, কয়রা উপজেলা নদী ও সুন্দরবনবেষ্টিত হওয়ায় এ অঞ্চলের মানুষ সরাসরি বনের ওপর নির্ভরশীল। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। দেশের এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা তৈরি এবং বনের ভারসাম্য রক্ষায় এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ