ধর্মপাশায় এনসিপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে নিজ বাড়ির বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীন কাদির ওই গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শাহীন কাদিরকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় প্রথম দেখতে পান তাঁর ছোট ভাই মহসিন। খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।
ধর্মপাশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
এআইএল/সকালবেলা