বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
স্টাফ রিপোর্টার: শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
তাঁঁর একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর জানান, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁঁকে লাইফ সাপোর্ট ব্যবস্থাপনায় নেওয়া হয়।
আবীর বলেন, "স্যারের শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছে। কিডনি কার্যক্ষমতা হারিয়েছে এবং রক্তে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরেই স্নায়ুজনিত (নিউরোলজিক্যাল) সমস্যায় ভুগছেন। বড় ছেলে লন্ডন থেকে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁঁকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।"
বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড. ফরিদ হোসেনের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ জুলাই অসুস্থ বোধ করায় তাঁঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউ সুবিধা সংবলিত কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও আজ দুপুর থেকে পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে। এর আগে গত জুনের শেষ সপ্তাহেও তিনি গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি ছিলেন।
৮৫ বছর বয়সী অভিজ্ঞ এই রাজনীতিক ১৯৯১ সালে বিএনপি সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁঁর দুই ছেলে—মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া প্রবাসী। তাঁঁর সহধর্মিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শাহিদা রফিক ২০২৫ সালের ২ মার্চ মৃত্যুবরণ করেন।
নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|