তিন দিনের সরকারি সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর:

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
তিন দিনের সরকারি সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর:
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর।

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও বেগবান করতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি বিমানযোগে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সফরের প্রথম দিনেই বেশ কিছু হাই-প্রোফাইল দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন মার্কিন এই বিশেষ দূত। বিকেলে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, ভূ-রাজনৈতিক উন্নয়ন ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এছাড়া সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) বিশেষ দূত সার্জিও গর কক্সবাজারের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি বিশ্বব্যাপী বহুল আলোচিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর বর্তমান পরিস্থিতি সরেজমিনে সরাসরি পরিদর্শন করবেন এবং শরণার্থী ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

মন্তব্য করুন