তিন উপসচিবকে ওএসডি করে প্রজ্ঞাপন
সকালবেলা ডেস্ক: প্রশাসনে কর্মরত তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
ওএসডি হওয়া এই তিন কর্মকর্তা হলেন—জামালপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, ঢাকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মিজ্ নাহিদা বারিক।
উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, উল্লিখিত কর্মকর্তাদের বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এআইএল/সকালবেলা