দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি জিএম নজরুলের রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি জিএম নজরুলের রিমান্ড চাইবে পুলিশ

অনলাইন ডেস্ক: দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) অবমাননাকর ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতক্ষীরার সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানা।

সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রিমান্ডের মেয়াদ নির্ধারণ করা হবে। এছাড়াও, একজন সংসদ সদস্যকে গ্রেপ্তারের জন্য প্রযোজ্য নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এমপি জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার ভিত্তিতে রবিবার রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে নিহতের বাবা দাবি করেছেন, বিয়ের পর থেকেই তার মেয়ে মরিয়মকে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মিলে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

মন্তব্য করুন