দুদকের ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ল

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
দুদকের ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ল

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতন স্কেলের ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। চাকরির বয়স ও নির্দিষ্ট গ্রেডের ভিত্তিতে নির্ধারিত নতুন এই হারের ভাতা আগামী ১ জানুয়ারি ২০২৮ তারিখ থেকে কার্যকর হবে।

গত ২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে ২০১৮ সালের আদেশ সংশোধন করে বৃদ্ধি করা হয়েছে ঝুঁকি ভাতার হার। এর আওতায় কর্মচারীদের চাকরির বয়সকে মোট পাঁচটি ধাপে ভাগ করে ভাতা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী: গ্রেড-১০: সর্বনিম্ন (৫ বছর বা কম সময়ে) ৩,২৪০ টাকা (পূর্বে ২,৭০০ টাকা) এবং ২০ বছরের বেশি চাকরির বয়সে সর্বোচ্চ ৬,৪৮০ টাকা নির্ধারিত হয়েছে। গ্রেড-১১ থেকে ১৩: গ্রেড-১১-তে সর্বনিম্ন্ন ২,৬৪০ টাকা থেকে সর্বোচ্চ ৫,৫২০ টাকা; ১২তম গ্রেডে ২,৫২০ টাকা থেকে ৫,২৮০ টাকা এবং ১৩তম গ্রেডে ২,২৮০ টাকা থেকে ৪,৮০০ টাকা করা হয়েছে। গ্রেড-১৪ থেকে ১৮: এই ধাপে গ্রেড-১৪-তে সর্বনিম্ন ২,১৬০ টাকা ও সর্বোচ্চ ৪,৫৬০ টাকা, গ্রেড-১৫-তে ২,০৪০ থেকে ৪,০৮০ টাকা, গ্রেড-১৬-তে ১,৯২০ থেকে ৩,৮৪০ টাকা, গ্রেড-১৭-তে ১,৮০০ থেকে ৩,৬০০ টাকা এবং ১৮তম গ্রেডে ১,৬৮০ থেকে ৩,৩৬০ টাকা পর্যন্ত ধরা হয়েছে।গ্রেড-১৯ ও ২০: ১৯তম গ্রেডে ১,৫৬০ টাকা থেকে ৩,২৪০ টাকা এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন ১,৪৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩,১২০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা দেওয়া হবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কর্মচারীরা আগের ২০১৮ সালের হারেই ভাতা পাবেন। তবে কোনো কর্মচারী প্রেষণে নিয়োজিত থেকে এই সুবিধা নিলে তিনি নিজের বাহিনীর বিশেষ বা প্রতিরক্ষা ভাতা পাবেন না।

মন্তব্য করুন