জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি ও চেতনাকে সংসংরক্ষিত রাখতে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক নতুন ও গৌরবময় পর্যায় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি জোর দিয়ে বলেন, গণআকাঙ্ক্ষার ফসল এই জাদুঘরটি ভবিষ্যতে আমাদের জাতীয় ইতিহাস ও চেতনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আগামী দিনে দেশ যদি কখনো সঠিক মূলবোধ থেকে বিচ্যুত হয় বা পথ হারায়, তবে এই স্মৃতি জাদুঘরই আবার নতুন করে যাত্রা শুরুর দিশা দেবে।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিশেষ নাগরিক সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা তুলে ধরেন তিনি।
বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর নিছক কোনো ইট-পাথরের স্মারক ভবন নয়; এটি ইতিহাসের একটি গতিশীল পর্যায়। এখান থেকেই আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশের আসল পথচলা শুরু হবে। তরুণ সমাজ ও আগামী প্রজন্মই হবে এই বীরত্বগাথার প্রকৃত লেখক ও রূপকার। আমরা তাদের প্রস্তুত করা সেই নতুন পথেই এগিয়ে চলছি।”
সংগ্রামের গৌরবোজ্জ্বল স্মৃতি এবং ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস দেশের সর্বস্তরের নাগরিক, শিক্ষার্থী ও বিদেশিদের এই ঐতিহাসিক 'জুলাই স্মৃতি জাদুঘর' সরেজমিনে ঘুরে দেখার উদাত্ত আহ্বান জানান।
|