ট্রাম্পের ইরান নীতি নিয়ে সংশয় ও ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
ট্রাম্পের ইরান নীতি নিয়ে সংশয় ও ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি কর্তৃপক্ষের নীতি-নির্ধারণী বৈঠক।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জোরালো কূটনৈতিক তৎপরতা ও চুক্তি নিয়ে গভীর সন্দেহ, অবিশ্বাস ও অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলি নীতিনির্ধারক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টারা যে কোনো মূল্যে ইরানের সঙ্গে একটি কৌশলগত সমঝোতায় পৌঁছাতে উঠেপড়ে লেগেছেন।

আজ বুধবার (৫ আগস্ট) ইসরায়েলের জনপ্রিয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ও পরিবর্তনশীল ইরান নীতি ঘিরে তেল আবিবের নীতিনির্ধারকদের মধ্যে অনিশ্চয়তা চরম রূপ নিয়েছে।

প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ওয়াশিংটনের দ্রুত অবস্থান বদলের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেন, "ট্রাম্পের শাসনামলে শান্তি ও যুদ্ধের মধ্যে ব্যবধান কেবল কম্পিউটারের কিবোর্ডে T, R এবং U অক্ষরের দূরত্বের মতোই অতি সামান্য।" এই রূপকের মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে, মার্কিন সরকারের পররাষ্ট্র নীতি যে কোনো মুহূর্তে নাটকীয়ভাবে ঘুরে যেতে পারে, যার ওপর আস্থা রাখা কঠিন।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল 'হরমুজ প্রণালি' নিয়ে ইরানের সঙ্গে ওয়াশিংটনের ব্যাক-চ্যানেল আলোচনার বিষয়ে ইসরায়েলকে সরাসরি কোনো সচ্ছ তথ্য দিচ্ছে না আমেরিকা। বাধ্য হয়ে ইসরায়েলি গোয়েন্দা ও তথ্য সংগ্রাহক সংস্থাকে পরোক্ষ ও তৃতীয় কোনো মাধ্যমের ওপর নির্ভর করে তথ্য সংগ্রহ করতে হচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তারা ব্যক্তিগত রুদ্ধদ্বার আলোচনায় বাইডেন-পরবর্তী ট্রাম্প প্রশাসনের এই নতুন কূটনৈতিক তৎপরতাকে কটাক্ষ ও উপহাস করেছেন। ইসরায়েলি নীতিনির্ধারকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে এই সমঝোতা স্মারক যদি শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়, তবে তা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ স্বাভাবিক করার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের পুরনো পথ পুনরুদ্ধার করবে, যা তেল আবিবের জন্য নিরাপত্তাঝুঁকি বাড়িয়ে দেবে।

মন্তব্য করুন