আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

বিশেষ সংবাদদাতা: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে মনগড়া বা ভিত্তিহীন নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

দুদক সচিব বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে, সেগুলোর সত্যতা খতিয়ে দেখা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও তথ্যের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর নিকট আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়ে চিঠি পাঠাবে কমিশন।

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক তদন্ত ও তথ্যের সত্যানুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন