দেশে ফের ভূমিকম্প অনুভূত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

দেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এই ভূমিকম্প সংঘটিত হয়। আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

তিনি আরও জানান, মাঝারি মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারে, যা রাজধানী ঢাকা থেকে ৫৪২ কিলোমিটার দূরে অবস্থিত।

এর আগে সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদফতরের অফিস থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন