ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে সোমবার (৯ ফেব্রুয়ারি)। এরপর কেবল জরুরি প্রয়োজনে উপদেষ্টাদের নিয়ে বিশেষ সভা হতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার।
২০২৪ সালের ৭ আগস্ট দায়িত্ব নেওয়া এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকের আগে তিনি সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করবেন।
মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনসংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের কথা রয়েছে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটনে চুক্তিটি সই হওয়ার কথা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার পর চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকার ১১৬টি অধ্যাদেশ জারি এবং ১৪টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এ সময়ে ৬৮টি নিয়মিত বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ৪৩৯টি বাস্তবায়িত হয়েছে—বাস্তবায়নের হার প্রায় ৮৩ শতাংশ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করা হবে। তাঁর মতে, সংসদ সদস্যদের শপথ ও সংখ্যাগরিষ্ঠ দলের নেতার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ সম্পন্ন হলে তিন দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ হতে পারে, যা ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ